Banglacraft News Letter, 4th Edition (April, 2026)
Banglacraft News Letter, 4th Edition (April, 2026)
Banglacraft News Letter, 4th Edition (April, 2026) Read More »
Banglacraft News Letter, 4th Edition (April, 2026)
Banglacraft News Letter, 4th Edition (April, 2026) Read More »
গত ২৯ এপ্রিল রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে জাতীয় রাজস্ব বোর্ড (NBR) ও Federation of Bangladesh Chambers of Commerce and Industry (FBCCI) এর যৌথ উদ্যোগে ৪৬তম পরামর্শক কমিটি সভা অনুষ্ঠিত হয়। আসন্ন জাতীয় বাজেট ২০২৬–২০২৭ প্রণয়নকে কেন্দ্র করে এ সভায় দেশের বিভিন্ন খাতের ব্যবসায়ী নেতৃবৃন্দ তাদের মতামত ও প্রস্তাবনা তুলে ধরেন। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব খন্দকার আব্দুল মুক্তাদির এমপি। সভায় সভাপতিত্ব করেন অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জনাব মোঃ আব্দুর রহমান খান এফসিএমএ এবং সভা সঞ্চালনা করেন এফবিসিসিআই-এর প্রশাসক জনাব মোঃ আব্দুর রহিম খান। সারা দেশের বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ এবং সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন। এই গুরুত্বপূর্ণ পরামর্শ সভা দেশের ব্যবসায়ীদের জন্য একটি অন্যতম বড় প্ল্যাটফর্ম, যেখানে তারা আসন্ন বাজেটকে সামনে রেখে তাদের দাবি-দাওয়া ও সুপারিশ তুলে ধরার সুযোগ পান। এবারের সভায় বিভিন্ন খাতের প্রতিনিধিদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং তারা জোরালোভাবে নিজেদের মতামত উপস্থাপন করেন। সভায় উপস্থিত মন্ত্রীদ্বয়ের বক্তব্য থেকে আসন্ন বাজেট সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ দিক উঠে আসে- বিনিয়োগ আকর্ষণে একটি বৃহৎ বাজেট প্রণয়নের পরিকল্পনা রয়েছে। বর্তমান প্রেক্ষাপটে কর হ্রাসের সম্ভাবনা সীমিত, তবে Ease of Doing Business উন্নয়নে গুরুত্ব দেওয়া হবে। সরকারের রাজস্ব আয়ের পরিধি বাড়াতে নতুন উদ্যোগ গ্রহণ করা হবে, যা ব্যক্তি পর্যায়েও বিস্তৃত হতে পারে। রপ্তানিমুখী শিল্প খাতে বিশেষ গুরুত্ব প্রদান করা হবে। সকলের জন্য ইউনিফাইড ট্যাক্স কার্ড চালুর উদ্যোগ নেওয়া হচ্ছে। এলডিসি গ্রাজুয়েশন প্রসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সময় বৃদ্ধি নিয়ে আলোচনা চলছে। সভায় হস্তশিল্প খাতের প্রতিনিধিত্ব করেন বাংলাক্রাফট-এর সেক্রেটারি জনাব রফিকুল ইসলাম। তিনি খাতটির বিভিন্ন চ্যালেঞ্জ ও সম্ভাবনার বিষয়ে মতামত প্রদানের চেষ্টা করেন। বাংলাক্রাফট মনে করে, এ ধরনের উচ্চপর্যায়ের আলোচনায় অংশগ্রহণ দেশের হস্তশিল্প খাতের উন্নয়ন, নীতিগত সহায়তা এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
বিসিক জামদানি ও কারুপণ্য মেলা–২০২৬ শুভ উদ্বোধন বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক)-এর আয়োজনে পাঁচ দিনব্যাপী ‘বিসিক জামদানি ও কারুপণ্য মেলা–২০২৬’-এর শুভ উদ্বোধন এবং “Enhancing International Competitiveness of GI Jamdani through Branding, Quality Assurance and Digital Marketing” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ ২০২৬) সকাল ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ (কেআইবি) প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব রুহুল কবীর রিজভী আহমেদ মেলা ও সেমিনারের উদ্বোধন করেন। বিসিক চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম-এর সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। শুরুতেই স্বাগত বক্তব্যে বিসিক চেয়ারম্যান উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে বিসিকের বহুমাত্রিক কার্যক্রম ও দেশের শিল্পায়নে এর গুরুত্বপূর্ণ অবদান তুলে ধরেন। তিনি বলেন, দেশের বিভিন্ন বিসিক শিল্পনগরী ও সংশ্লিষ্ট শিল্প খাতে প্রায় ৮.৫ লক্ষ শ্রমিক কর্মরত রয়েছেন। বিসিক সংশ্লিষ্ট বিভিন্ন শিল্প খাত থেকে প্রতিবছর প্রায় ৩৪ হাজার কোটি টাকা মূল্যের পণ্য বিক্রি হয় এবং বিসিক শিল্পনগরীগুলো থেকে সরকার প্রায় ৪.৫ হাজার কোটি টাকা রাজস্ব অর্জন করে। তিনি আরও বলেন, জিআই পণ্য হিসেবে জামদানি বিসিকের অন্যতম ঐতিহ্যবাহী ও অগ্রাধিকারপ্রাপ্ত খাত। জামদানির আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ডিজাইন উন্নয়ন, ব্র্যান্ডিং, গুণগত মান নিশ্চিতকরণ এবং ডিজিটাল মার্কেটিং সম্প্রসারণে বিসিক কাজ করে যাচ্ছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চন্দ্রশেখর সাহা। তিনি জামদানির আন্তর্জাতিক বাজার সম্প্রসারণ, ব্র্যান্ডিং, গুণগত মান নিশ্চিতকরণ এবং ডিজিটাল মার্কেটিংয়ের ওপর গুরুত্বারোপ করেন। বাংলাদেশি ফ্যাশন মডেল ও নকশাকার বিবি রাসেল বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে কাজ করা তাঁতিদের যথাযথ সম্মান দিতে হবে। তাঁত বুননকারী একজন শিল্পী; তাঁর শিল্পের মর্যাদা দিতে হবে। তিনি বলেন, ভারতে প্রান্তিক তাঁতিদের সর্বোচ্চ পুরস্কার প্রদান করা হয়, কিন্তু আমাদের দেশে এখনো সেইভাবে মূল্যায়ন করা হয় না। পণ্যের মান উন্নয়ন এবং তাঁতিদের ন্যায্য মূল্য নিশ্চিত করতে সরকারকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। সাংবাদিক শেখ সাইফুর রহমান জামদানি নিয়ে নিজের কাজের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, জামদানির প্রায় ২০০টির বেশি ঐতিহ্যবাহী নকশা রয়েছে, যা সংরক্ষণ এবং পেটেন্ট করা সরকারের দায়িত্ব। তিনি আরও বলেন, জামদানি নিয়ে কাজ করতে ডিজাইনারদের প্রয়োজনীয় একাডেমিক প্রস্তুতি থাকা জরুরি। পণ্যের দাম নির্ধারণ ও গুণগত মান নিয়ন্ত্রণে সরকারের সক্রিয় ভূমিকা প্রয়োজন। এছাড়া তাঁতিদের জন্য কাঁচামাল সহজলভ্য করা গেলে তাদের ঋণের প্রয়োজন অনেকাংশে কমে যাবে। জামদানির মান নির্ধারণের জন্য আলাদা স্ট্যান্ডার্ডাইজেশন সেল গঠনেরও প্রয়োজন রয়েছে বলে তিনি মত দেন। অনুষ্ঠানের প্রধান অতিথি শিল্প মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা রুহুল কবীর রিজভী আহমেদ বলেন, দেশের তাঁতশিল্পকে বিশ্বদরবারে তুলে ধরতে বিবি রাসেলের মতো গুণী ব্যক্তিদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, এই ঐতিহ্যবাহী শিল্প সংরক্ষণ, উন্নয়ন, ডিজিটাল বিপণন এবং আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে আমাদের আরও গুরুত্ব দিতে হবে। একই সঙ্গে তাঁতিদের ন্যায্য মূল্য নিশ্চিত করার পাশাপাশি পণ্যের গুণগত মান বজায় রাখার বিষয়েও বিশেষ নজর দিতে হবে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিল্প মন্ত্রণালয়ের সচিব মোঃ ওবায়দুর রহমান। তিনি বলেন, এই সেমিনারের মাধ্যমে শুধু জামদানি নয়, দেশের সামগ্রিক তাঁতশিল্পের সমস্যা ও সম্ভাবনার বিষয়গুলো উঠে এসেছে। তিনি জানান, পণ্যের মূল্য নির্ধারণ, বাজারজাতকরণ, মার্কেটিং, পণ্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি এবং অনলাইন প্ল্যাটফর্মে পণ্যের মান নিয়ন্ত্রণের বিষয়ে ইতোমধ্যে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, যা বাস্তবায়নের শেষ পর্যায়ে রয়েছে। উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাক্রাফট থেকে উপস্থিত ছিলেন- জনাব কাজী শাহাব উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট এবং জনাব মোঃ নাহিদুল রাসেল, সম্মানিত কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট।
তারিখঃ ১৫/০৩/২০২৬ ছুটির ঘোষণা আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র ঈদ-উল-ফিতর-২০২৬ উপলক্ষে বাংলাক্রাফট অফিস আগামী ১৭-২৩ মার্চ, ২০২৬ পর্যন্ত বন্ধ থাকবে। আগামী ২৪ মার্চ, ২০২৬ (মঙ্গলবার) থেকে অফিস যথারীতি খোলা থাকবে। বিনীত মোঃ রফিকুল ইসলাম সচিব বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)
সিইডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বনানীর শেরাটনে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত হয়। আমন্ত্রিত অতিথি হিসেবে বাংলাক্রাফট থেকে জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি) সভাপতি, বাংলাক্রাফট ও জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট এই প্রোগ্রামে অংশগ্রহণ করেন। উক্ত ইফতার মাহফিলে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি, ব্যবসায় অনুষদের ডিন, সিইডি-এর সাথে কাজ করেন অন্যান্য পার্টনার/অংশীজনগণ যেমন এসএমই ফাউন্ডেশন এর এমডি জনাব আনোয়ার হোসেন চৌধুরী সহ আরও অনেক গণ্যমান্য অতিথি উপস্থিত ছিলেন।
সিইডি, ব্র্যাক বিশ্ববিদ্যালয় কর্তৃক আয়োজিত বনানীর শেরাটনে একটি ইফতার পার্টি অনুষ্ঠিত Read More »
গত ৩রা মার্চ মঙ্গলবার, ২০২৬ তারিখে রপ্তানি উন্নয়ন ব্যুরো এর কনফারেন্স রুমে “Export Potentialities under Bangladesh–Japan EPA: Challenges and Way Forward” শীর্ষক একটি গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। “বাংলাদেশ-জাপান পরিবেশ পরিকল্পনা (EPA) আওতাধীন রপ্তানি সম্ভাবনা: চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ পথ” বিষয়ে বিভিন্ন আলোচনা হয়। প্রতিটি সেক্টেরের রপ্তানি বিষয়ক চ্যালেঞ্জ এবং এর প্রতিবন্ধকতা দূরীকরণের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচ্য গোলটবিল বৈঠকটি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ প্রধান অতিথি হিসেবে সভাটি পরিচালনা করেন। সভায় কি নোট উপস্থাপন করেন- মিঃ তারেক রাফি ভূঁইয়া (জুন), President, Japan Bangladesh Chamber of Commerce and Industry (JBCCI), ও মিঃ হাজিমি সুজুকি, Executive Officer, RX Japan Ltd. বৈঠকে অংশ নেন- Ministry of Commerce, Embassy of Japan, Department of Japanese Studies, Dhaka University, JCIAD, JBCCI, FBCCI, DCCI, MCCI, BCI, BGMEA, BKMEA, BASIS, LFMEAB, JGEA- Banglacraft, JDS Alumni Association ও অন্যান্য প্রতিষ্ঠান। বাংলাক্রাফট থেকে উপস্থিত ছিলেন- জনাব মোঃ তৌহিদ বিন আব্দুস সালাম, সম্মানিত কার্যনির্বাহী সদস্য, জনাব মুস্তফা আহমেদ পিয়াস, সম্মানিত সদস্য বাংলাক্রাফট এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট। জনাব মোঃ তৌহিদ বিন আব্দুস সালাম জাপান মার্কেটে হস্তশিল্পখাতের সম্ভাবনা তৈরীতে করনীয় বিষয়ে বাংলাক্রাফট এর পক্ষে মূল্যবান বক্তব্য তুলে ধরেন।
সম্মানিত সদস্য, বাংলাক্রাফট বিষয়ঃ সচল রপ্তানিমুখী শিল্প প্রতিষ্ঠানের শ্রমিক- কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ঋণ সুবিধা প্রসঙ্গে। উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রেরিত বিআরপিডি-১, সার্কুলার লেটার নং- ০৭ (তাং- ৩ মার্চ, ২০২৬) আপনার সদয় অবগতির জন্য সংযুক্ত করা হলো। বিশেষ প্রয়োজনে সহোযগিতার জন্য বাংলাক্রাফট-এ যোগাযোগ করা যেতে পারে। বিনীত মোঃ রফিকুল ইসলাম সচিব বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)
গত ১৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার), ২০২৬ তারিখে ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) আয়োজিত “২০২৬-২০২৭ অর্থ বছরের জাতীয় বাজেটের জন্য এসএমই বান্ধব প্রস্তাবনা তৈরীর লক্ষে পরামর্শ সভা” শিরোনামে একটি সভা ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশন (এসএমইএফ) এর কার্যালয়, শের-ই-বাংলা নগর, আগারগাঁও, ঢাকায় অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পূর্বের ধারাবাহিকতায় আগামী ২০২৬-২৭ অর্থ বছরে এমএমই খাতের উন্নয়নে ট্যাক্স, ভ্যাট, ট্যারিফ, আর্থিক প্রণোদনা ইত্যাদি বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিএর) ও সংশ্লিষ্ট দপ্তর বরাবর প্রেরণের কার্যক্রম এর উদ্দেশ্যে বিভিন্ন পরামর্শ ও উদ্যোগ গ্রহণ করা হয়। সভাটিতে বিভিন্ন এসোসিয়েশন ও প্রতিষ্ঠান এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। বাংলাক্রাফট এর পক্ষে উপস্থিত ছিলেন-জনাব মোঃ ইমরান খান, স্বত্তাধিকারী, বিডি ডেকর ও সম্মানিত সদস্য বাংলাক্রাফট; জনাব মোঃ আনোয়ার হোসেন পলাশ, স্বত্তাধিকারী, ক্যানভাস ওয়ার্ল্ড ও সম্মানিত কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট। সভাটিতে তারা তাদের মূল্যবান বক্তব্য রাখেন।
বাংলাক্রাফট/১০২০/৪৮৭২/৫৫০ তারিখঃ ১৮/০২/২০২৬ পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে বাংলাক্রাফট- এর অফিস সময়সূচিঃ সম্মানিত সদস্য বাংলাক্রাফট, আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে বাংলাক্রাফট অফিস শুক্র ও শনিবার ব্যতীত সকাল ৯:০০ ঘটিকা হতে বেলা ৪:০০ ঘটিকা পর্যন্ত খোলা থাকবে। আপনাদের যে কোন প্রয়োজনে উক্ত সময়ের মধ্যে বাংলাক্রাফট অফিস থেকে সেবা গ্রহণের জন্য বিনীত অনুরোধ করা যাচ্ছে । বিনীত মোঃ রফিকুল ইসলাম সচিব বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)
পবিত্র মাহে রমজান ২০২৬ উপলক্ষে বাংলাক্রাফট- এর অফিস সময়সূচিঃ Read More »
বাংলাক্রাফট/১০২০/৪৮৬১/৫৫০ তারিখঃ ১০/০২/২০২৬ ছুটির ঘোষণা আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বাংলাদেশ সরকার ঘোষিত প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাক্রাফট অফিস ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি, ২০২৬ বুধ ও বৃহস্পতিবার বন্ধ থাকবে। আগামী ১৫ তারিখ রবিাবর থেকে অফিস যথারীতি খোলা থাকবে। বিনীত মোঃ রফিকুল ইসলাম সচিব বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)