গত ১৭ জুন, ২০২৬ ইং, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়ের সঙ্গে বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর সভাপতি সৌজন্য সাক্ষাৎ করেন।
দেশীয় হস্ত ও কুটির শিল্পের বিকাশ, কর্মসংস্থান সৃষ্টি, কারিগরদের দক্ষতা বৃদ্ধি, বাজার সম্প্রসারণ এবং তাদের আর্থ-সামাজিক উন্নয়ন এবং বাংলাদেশের সমৃদ্ধ হস্তশিল্পের ঐতিহ্য সংরক্ষণ ও বিশ্ববাজারে এর অবস্থান আরও সুদৃঢ় করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন মাননীয় প্রতিমন্ত্রী মহোদয়।
দেশের কারিগর সমাজের উন্নয়ন এবং হস্তশিল্প খাতকে আরও গতিশীল করতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।
