গত পহেলা ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬ তারিখে বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি) সভাপতি বাংলাক্রাফট ও সম্মানিত অফিস বেয়ারারগণের সাথে CED, BRAC University এর প্রতিনিধি দলের সাথে একটি সহযোগিতা সভা বাংলাক্রাফট অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। প্রথিমিকভাবে সভায় আলোচনা হয়ঃ CED এর ১২ বছরের কর্মকান্ড ও অভিজ্ঞতার আলোকে –হস্তুশিল্প খাতের বিভিন্ন আইডিয়া নিয়ে কনসেপ্ট শেয়ার, উদ্যোক্তাদের বিভিন্ন বিষয়ে ট্রেইন করা ও তাদের উন্নয়ন, টেন্ডি সেক্টর ও ডিজাইন আইডিয়া, ওয়ার্কশপ, গবেষণা, পলিসি সাপোর্ট এবং জয়েন্ট সাপোর্ট এর মাধ্যমে তা বাস্তবায়ন। BRAC University এর মধ্যে ডিসপ্লে সেন্টার স্থাপন, কেস অন ক্রাফট স্টাডি, ইন্টার্নশীপ, বিভিন্ন প্লাটফর্মে হস্তশিল্পকে উপস্থাপন করার বিষয়ে কাজ করার কথা বলেন।
এছাড়াও স্টুডেন্ট কম্পিটিশন- ইয়ার রাউন্ড সাবমিশন, সম্পৃক্ত বিভিন্ন মিনিস্ট্রি ও অর্গানাইজেশন এর সাথে যোগাযোগ স্থাপন, মাইন্ড সেট-এন্টারপ্রিনিয়রশিপ, ফিল্ড ভিজিট অফ স্টুডেন্ট, জয়েন্ট ফান্ডিং, ডিজিটাল প্ল্যাটফর্ম তৈরী এছাড়াও আরএমজি সেক্টর এর মত ম্যাপিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
CED প্রতিনিধি দলের সাথে সভায় উপস্থিত ছিলেন- জনাব কাজী শাহাব উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মুহাম্মাদ জুল হোসাইন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট।
