গত ২৪ জানুয়ারি, ২০২৬ (শনিবার) বেলা ১:০০ ঘটিকায় বাংলাক্রাফট- এর কার্যনির্বাহী পর্ষদের ৩য় কার্যনির্বাহী সভা বাংলাক্রাফট অফিস মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য সূচী ছিলোঃ
১. গত ২৭/১২/২০২৫ তারিখ বাংলাক্রাফট- এর কার্যনির্বাহী সভার কার্যবিবরণী অনুমোদন ও গ্রহণ প্রসঙ্গ
২. নগদ সহায়তা প্রসঙ্গে
৩. বাংলাক্রাফট- এর সদস্যপদ উন্নীত করণ প্রসঙ্গে
৪. বাংলাক্রাফট- এর গঠনতন্ত্র সংশোধন প্রসঙ্গে
৫. সকল সদস্যদের তথ্য হালনাগাদ, সার্টিফিকেট ও আইডি কার্ড প্রদান প্রসঙ্গে
৬. ৩০ জুন, ২০২৬ নগদ সহায়তা পরবর্তী বাংলাক্রাফট-এর আয়ের উৎস বিষয়ে করণীয়
৭. বিবিধ আলোচনা
সভাপতি মহোদয়ের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়। সভায় সম্মানিত কার্যনির্বাহী সদস্যগণ উপস্থিত ছিলেন।
