Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ তারিখে বাংলাক্রাফট সভাপতি মহোদয় ও সম্মানিত অফিস বেয়ারারগণের সাথে BUFT কর্তৃক একটি সহযোগিতা সভা অনুষ্ঠিত

গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ তারিখে বাংলাক্রাফট সভাপতি মহোদয় ও সম্মানিত অফিস বেয়ারারগণের সাথে BUFT কর্তৃক একটি সহযোগিতা সভা অনুষ্ঠিত হয়। সভায়- হস্তশিল্পের উন্নয়নে নতুন নতুন পন্থা উদ্ভাবন, প্রচলিত ধারার পরিবর্তন, ডিজাইন উন্নয়নে সহযোগিতা, নতুন নতুন ডিজাইনের ধারণা, কিভাবে কাঁচামাল এর অপচয় বা বাড়তি ব্যবহার কমানো যায়, বিকল্প কাঁচামাল- এর ব্যবস্থা, রং ব্যবহারের বিন্যাস ও বৈচিত্র বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া – ট্রেডিশনাল টেক্সটাইল ও ফ্যাশন, হ্যান্ডিক্রাফট সেক্টরের উৎপাদন বৃদ্ধি, ফ্যাশন এর সাথে  হ্যান্ডিক্রাফট এর সংমিশ্রন ও ব্যবহার, সংস্কৃতি ও বাণিজ্য, মৌসুম ভিত্তিক অনুষ্ঠান কেন্দ্রিক পণ্য তৈরী ও পণ্যের উন্নয়ন, বিউএফটি – এ উৎপদিত পণ্য প্রদর্শনের ব্যবস্থা, নতুন কাঁচামাল সৃষ্টি, ক্রাফট বিষয়ক গবেষণা, কাঁচমাল চাষাবাদ- কৃষি গবেষণা, হস্তশিল্প ও অন্যান্য পণ্যের প্রদর্শনী, ইনকিউবেটর এর ধারণা, কারিগরদের জ্ঞান বৃদ্ধি ও প্রয়োজনে স্বয়ংক্রিয় মেশিন পরিচালনা শেখানো ইত্যাদি বিষয় নিয়ে বিষদ আলোচনা করা হয়।

জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি) সভাপতি, বাংলাক্রাফট এর সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়, BUFT এর প্রতিনিধিগণ সহ সভায় উপস্থিত ছিলেন, জনাব কাজী শাহাব উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মুহাম্মাদ জুল হোসাইন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top