ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর্জন করে এসএমইদের সামর্থ্যকে আরও বৃদ্ধি করতে বাংলাক্রাফট সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে।
“ডিজিটাল মার্কেটিং ফর এসএমই’জ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৪ ও ২৫ নভেম্বর ২০২৫ বাংলাক্রাফট অফিসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
কর্মশালার সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাক্রাফটের সভাপতি জনাব মো: বেলাল হোসেন, কোষাধ্যক্ষ জনাব জুল হোসাইন জনি এবং এসএমই ফাউন্ডেশন-এর পক্ষ থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী ব্যবস্থাপক।
প্রশিক্ষণটি অংশগ্রহণকারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলিকে তাদের ব্যবসা ডিজিটালভাবে বিপণন ও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় কৌশল ও ব্যবহারিক জ্ঞান সরবরাহ করে। অংশগ্রহণকারীরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং এবং ই-কমার্স-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পান।
এসএমই ফাউন্ডেশন এবং বাংলাক্রাফট দেশের এসএমই খাতকে শক্তিশালী করতে এমন যুগোপযোগী কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করা যাচ্ছে।
