দীর্ঘ কর্মজীবন শেষে আমাদের দুইজন নিবেদিতপ্রাণ সহকর্মী আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন!
সাবেক সেক্রেটারি, বাংলাক্রাফট
১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর থেকে টানা ৩২ বছর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন। তাঁর প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক অবদান বাংলাক্রাফটের প্রাতিষ্ঠানিক শক্ত ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
সিনিয়র অফিস এক্সিকিউটিভ, বাংলাক্রাফট
দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘ সময় সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছেন। তাঁর নিরবচ্ছিন্ন সহযোগিতা অফিস ব্যবস্থাপনাকে করেছে আরও গতিশীল।
বাংলাক্রাফট পরিবার তাঁদের দু’জনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাঁদের অবদান আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে।
আমরা তাঁদের সুস্বাস্থ্য, শান্তিময় ও কল্যাণময় অবসর জীবন কামনা করছি।
