বাংলাক্রাফট এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। গত ১৮ই অক্টোবর (শনিবার), ২০২৫ তারিখে বাংলাক্রাফট এর নব নির্বাচিত কমিটির ১ম জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিলো-
১। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি
২। বাংলাক্রাফট এর বর্তমান অবস্থান এবং অগ্রগতি নিয়ে আলাচনা
৩। নতুন স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব
৪। বার্ষিক সাধারণ সভার তারিখ ও স্থান নির্ধারণ
৫। সাংগঠনিক বিষয়াদি সহ আরও বিবিধ বিষয়ে আলোচনা হয়।
সভায় সম্মানিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্মানিত কার্যনির্বাহী সদস্যগণসহ ৩ জন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।
