গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) ও বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ এবং হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়।
ইপিবির থেকে উপস্থিত ছিলেন—
• মোহাম্মদ হাসান আরিফ, ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব)
• বেবী রাণী কর্মকার, মহাপরিচালক-১ (যুগ্মসচিব)
• মাহমুদুল হাসান, পরিচালক (যুগ্মসচিব), মেলা ও প্রদর্শনী বিভাগ
• মোঃ শাহজালাল, পরিচালক (পণ্য), চলতি দায়িত্ব
• আবু মোখলেছ আলমগীর হোসেন, পরিচালক (নীতি ও পরিকল্পনা), চলতি দায়িত্ব
বাংলাক্রাফট প্রতিনিধি দলে ছিলেন—
• জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট
• জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট
• জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট
• জনাব মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট
• মোঃ তৌহিদ বিন আব্দুস সালাম, প্রধান নির্বাহী, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি
• খালেদা সুলতানা, প্রধান নির্বাহী, জুটমার্ট অ্যান্ড ক্রাফ্ট ইন বাংলাদেশ
• জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস
• জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট
সাক্ষাতে হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, অবকাঠামোগত সহায়তা, ঢাকায় একটি আধুনিক ডিসপ্লে সেন্টার প্রতিষ্ঠায় ইপিবির সহযোগিতা, দেশে কমপক্ষে দু’টি গ্লোবাল সোর্সিং ফেয়ারে উদ্যোক্তাদের অংশগ্রহণ, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হস্তশিল্পের যথাযথ উপস্থাপন নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের সুযোগ বৃদ্ধি, মেলা-সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হস্তশিল্পের বাজার সম্প্রসারণে একসঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।
এসময় বাংলাক্রাফট প্রতিনিধিরা হস্তশিল্প খাতের উন্নয়নে ইপিবির সহযোগিতা বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে ভাইস-চেয়ারম্যান মহোদয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজনসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইপিবির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “হস্তশিল্প খাতের বিকাশে সবক্ষেত্রে ইপিবি বাংলাক্রাফট-এর পাশে থাকবে।”
আলোচনা শেষে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ারম্যান মহোদয়কে হস্তান্তর করা হয়।
