গত পহেলা ফেব্রুয়ারি (রবিবার), ২০২৬ বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন (সিআইপি) এর সাথে রাজু “ল” বাংলাদেশ লিমিটেড এর প্রতিনিধিদ্বয়ের সাথে বাংলাক্রাফট অফিস মিলনায়তনে একটি সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি বাংলাক্রাফট এর রপ্তানিকারকদেরকে যুক্তরাষ্ট্রের বাজারে তাদের প্রবেশ ও উৎপাদিত পণ্য পৌঁছে দেয়া এবং এতে আগ্রহ সৃষ্টি করা থেকে সেখানকার যাবতীয় ফরমালিটিস পূরণে সহযোগিতা করবেন বলে আমাদের প্রস্তাব প্রদান করেন। সংক্ষিপ্ত এই সভাতে আরও উপস্থিত ছিলেন- জনাব কাজী শাহাব উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মুহাম্মাদ জুল হোসাইন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট।
