গত ০৮ ফেব্রুয়ারি (রবিবার) ২০২৬ বাংলাক্রাফট অফিস মিলনায়তনে বাংলাক্রাফট এর গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত ২য় সভা অনুষ্ঠিত হয়। সর্বশেষ ডিটিও নীতিমালা ২০২৫ এর আলোকে বাংলাক্রাফট গঠনতন্ত্র সংশোধন এর প্রাথমিক পর্যায়ের কার্যক্রম উক্ত সভায় পরিচালিত হয় । এতে করে গঠনতন্ত্র সংশোধনের কাজ এগিয়ে যাবে। যত দ্রুত এই কাজটি করা যায়, তার জন্য একটি কমিটি গঠন করে গত ২৯ জানুয়ারির ১ম সভাতে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, তারই ধারাবাহিকতায় এই সভা অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় উপস্থিত ছিলেন, জনাব কাজী শাহাব উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মুহাম্মাদ জুল হোসাইন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট; জনাব শাহিদ হোসাইন শামীম, প্রাক্তন সহ-সভাপতি ও সম্মানিত সদস্য বাংলক্রাফট; জনাব মোঃ আনোয়ার হোসেন পলাশ, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট; এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট।
