রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশি হস্তশিল্প পণ্য: রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বাংলাক্রাফট সভাপতি জনাব মো: বেলাল হোসেন বলেন,
“আমাদের ভালো উদ্যোক্তা বেশি নেই। অনেকে ভালো পণ্য থাকার পরও তা নিয়ে সামনে আগাতে পারছেন না। কারণ, যোগাযোগের ঘাটতি রয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য অনলাইনে সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ।”
