Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে “হস্তশিল্পজাত পণ্যের উৎপাদন, প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজারে প্রবেশ প্রক্রিয়া” শীর্ষক একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত

গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে “হস্তশিল্পজাত পণ্যের উৎপাদন, প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজারে প্রবেশ প্রক্রিয়া” শীর্ষক একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে! বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে এমন বহুপক্ষীয় ও প্রাণবন্ত আলোচনা ইতিপূর্বে দেখা যায়নি।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ-এর উপস্থিতিতে এই সেমিনারে হস্তশিল্প খাতের বর্তমান চ্যালেঞ্জ, রপ্তানি সম্ভাবনা এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব রাশেদুল করিম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। প্যানেল আলোচক হিসেবে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্টস বিডি -এর প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন।
বাংলাক্রাফট-এর প্রতিনিধি হিসেবে হস্তশিল্পের রপ্তানি আয় বাড়ানোসহ চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় বিষয়ে লিখিত আবেদন প্রদানসহ বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম মিথিল। এছাড়া বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং অর্থনীতিতে হস্তশিল্পের অবদান ও বিশ্ববাণিজ্যে এর সম্ভাবনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মুস্তফা আহমেদ পিয়াস, ম্যানেজিং পার্টনার, বিডি ক্রিয়েশন। এছাড়া হস্তশিল্পের অনেক স্বনামধন্য রপ্তানিকারক ও উদ্যোক্তাগণ সেমিনারে অংশগ্রহণ করেছেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top