Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-তে বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের সাথে বিপিসি কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

গতকাল বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-তে বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের সাথে বিপিসি কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়সহ হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে।
উপস্থিত ছিলেন:
• নাহিদ আফরোজ, যুগ্মসচিব (রপ্তানি-২), বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিজনেস প্রমোশন কাউন্সিল
• ইসরাত জাহান, উপপরিচালক, এলএসবিপিসি, জেপিবিপিসি (অ.দা.) ও প্রশাসন (অ.দা.), বিজনেস প্রমোশন কাউন্সিল
বাংলাক্রাফট থেকে—
• জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট
• জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস
• জনাব জাকিরুল ইসলাম আকুল, ইসি সদস্য, বাংলাক্রাফট ও সিইও, সুআঁশ
• জনাব এমএ জালিল, ইসি সদস্য, বাংলাক্রাফট ও সিইও, এসকে হান্ডিক্রাফটস
• খালেদা সুলতানা, সিইও, জুটমার্ট অ্যান্ড ক্রাফ্ট ইন বাংলাদেশ
• জনাব ইমরান খান, পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, বিডি ক্রিয়েশন
• জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট
সাক্ষাতে হস্তশিল্প উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, খাতটির সম্প্রসারণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি হস্তশিল্পের বাজার সম্প্রসারণে একসঙ্গে আরও শক্তভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া, হস্তশিল্প উন্নয়নে বিপিসির সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাক্রাফট প্রতিনিধিরা দৃষ্টি আকর্ষণ করেন।
এর প্রেক্ষিতে সিইও মহোদয় বরাদ্দ বাড়ানোসহ আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, হস্তশিল্প খাতের বিকাশে সংশ্লিষ্ট সবক্ষেত্রে বিজনেস প্রমোশন কাউন্সিল বাংলাক্রাফট-এর পাশে থাকবে।
আলোচনা শেষে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিইও মহোদয়কে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের হস্তশিল্পের উন্নয়নে এই সহযোগিতা ও প্রতিশ্রুতি নিঃসন্দেহে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top