Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

বাংলাক্রাফট এর গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

গত ২৯ জানুয়ারি (বৃহস্পতিবার) ২০২৬ বাংলাক্রাফট অফিস মিলনায়তনে মোঃ বেলাল হোসেন (সিআইপি) সভাপতি, বাংলাক্রাফট এর সভাপতিত্বে বাংলাক্রাফট এর গঠনতন্ত্র সংশোধন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, সর্বশেষ ডিটিও ২০২৫ এর আলোকে বাংলাক্রাফট গঠনতন্ত্র সংশোধন, পরিমার্জন ও পরিবর্ধন করা হবে। সময়ের সাথে যুগোপযোগী করে বাংলা ও ইংরেজী দুই ভাষাতেই গঠনতন্ত্র তৈরী করতে হবে, যাতে তা সবার কাছে বোধগম্য হয়। যত দ্রুত এটা করা যায়, তার জন্য একটি কমিটি গঠন করে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

উক্ত সভায় সভাপতি মহোদয়ের সাথে উপস্থিত ছিলেন, জনাব কাজী শাহাব উদ্দীন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট; জনাব মুহাম্মাদ জুল হোসাইন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট; জনাব মোহাম্মদ মাহমুদ আলী, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট; জনাব মোঃ আনোয়ার হোসেন পলাশ, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট; জনাব শাহিদ হোসাইন শামীম, প্রাক্তন সহ-সভাপতি ও সম্মানিত সদস্য বাংলক্রাফট; জনাব পিযুষ ভদ্র, প্রাক্তন কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট এবং জনাব মোঃ রফিকুল ইসলাম, সচিব, বাংলাক্রাফট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top