২০২৫-২০২৬ সালের রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা সংক্রান্ত (এফইপিডি-১ সার্কুলার নম্বর ০৪)
2025-2026 Incentive 13,January 2026
২০২৫-২০২৬ সালের রপ্তানি প্রণোদনা/নগদ সহায়তা সংক্রান্ত (এফইপিডি-১ সার্কুলার নম্বর ০৪) Read More »
Banglacraft–Heritage of Bangladesh (A Flagship Handicrafts Destination at Jamuna Future Park) A Unique Opportunity for Handicraft Entrepreneurs Banglacraft proudly presents “Banglacraft–Heritage of Bangladesh” a premium collective retail space designed to showcase the finest handicrafts of Bangladesh at the country’s most prestigious shopping destination. Located at the Ground Floor of Jamuna Future Park, this pavilion will serve as a vibrant hub for traditional and contemporary handicrafts, connecting artisans directly with high-value customers. Project Highlights Location: Jamuna Future Park, Dhaka (Ground Floor – Prime Zone) Total Space: Approx. 3,200 sq. ft. Entrepreneurs: 20 selected handicraft entrepreneurs Allocated Space: 160 sq. ft. per entrepreneur Each participant will represent a unique handicraft category, reflecting the rich cultural heritage of Bangladesh. Investment & Cost Structure Monthly Rent: Approx. BDT 50,000 per entrepreneur Initial Space Advance: Approx. BDT 5.0 million (Initially covered by Banglacraft) This shared model allows entrepreneurs to access a premium retail location with lower individual risk and higher collective visibility. Branding, Management & Support Unified branding as Banglacraft–Heritage of Bangladesh Dedicated Branding Ambassador for customer engagement Central management, operations & full security Continuous promotion and brand visibility under Banglacraft Why Join Banglacraft–Heritage of Bangladesh? Prime retail exposure with high daily footfall Strong brand positioning under Banglacraft Direct access to domestic & international buyers Ideal platform for sales, branding & export linkage A long-term, sustainable marketplace for handicrafts Banglacraft–Heritage of Bangladesh is more than a retail space; it is a national showcase, a commercial gateway, and a collective journey toward global recognition of Bangladeshi handicrafts. Limited Opportunity–Only 20 Slots Available Selection will be based on product quality, diversity & readiness Early expression of interest is encouraged Let our craft tell the story of Bangladesh. Join the Banglacraft journey that we inherited!
দীর্ঘ কর্মজীবন শেষে আমাদের দুইজন নিবেদিতপ্রাণ সহকর্মী আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন! জনাব মোঃ শাহ জালাল সাবেক সেক্রেটারি, বাংলাক্রাফট ১৯৯৪ সালের ১ সেপ্টেম্বর থেকে টানা ৩২ বছর নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে ৩১ ডিসেম্বর ২০২৫ তারিখে অবসর গ্রহণ করেন। তাঁর প্রশাসনিক দক্ষতা ও সাংগঠনিক অবদান বাংলাক্রাফটের প্রাতিষ্ঠানিক শক্ত ভিত গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। জনাব মোঃ আব্দুল হান্নান সিনিয়র অফিস এক্সিকিউটিভ, বাংলাক্রাফট দায়িত্বশীলতা, শৃঙ্খলা ও আন্তরিকতার সঙ্গে দীর্ঘ সময় সংগঠনের কার্যক্রমে গুরুত্বপূর্ণ সহায়তা প্রদান করেছেন। তাঁর নিরবচ্ছিন্ন সহযোগিতা অফিস ব্যবস্থাপনাকে করেছে আরও গতিশীল। বাংলাক্রাফট পরিবার তাঁদের দু’জনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। তাঁদের অবদান আমাদের ইতিহাসের অংশ হয়ে থাকবে। আমরা তাঁদের সুস্বাস্থ্য, শান্তিময় ও কল্যাণময় অবসর জীবন কামনা করছি।
দীর্ঘ কর্মজীবন শেষে আমাদের দুইজন নিবেদিতপ্রাণ সহকর্মী আনুষ্ঠানিকভাবে অবসর গ্রহণ করেছেন! Read More »
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনরশিপ ডেভেলপমেন্ট (সিইডি) আয়োজিত “বাংলাদেশি হস্তশিল্প পণ্য: রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ” শীর্ষক সেমিনারে উঠে এসেছে গুরুত্বপূর্ণ তথ্য ও সম্ভাবনার কথা। বিশ্বে হস্তশিল্প পণ্যের বাজার বর্তমানে ১ ট্রিলিয়ন ডলারের বেশি, যা ২০৩২ সালে ২ ট্রিলিয়ন ডলার ছাড়াতে পারে। অথচ বাংলাদেশ থেকে রপ্তানি হচ্ছে মাত্র ৩৮০ মিলিয়ন ডলার—যেখানে যথাযথ নীতি সহায়তা, বন্ডেড ওয়্যারহাউস সুবিধা ও অর্থায়ন নিশ্চিত করা গেলে এই খাত থেকেই বার্ষিক ১ বিলিয়ন ডলারের রপ্তানি সম্ভব। সেমিনারে বক্তব্যকালে বাংলাক্রাফট-এর সভাপতি মো. বেলাল হোসেন বলেন- “আমাদের পণ্যের মান ভালো, কিন্তু উদ্যোক্তাদের সামনে এগিয়ে যাওয়ার পথে বড় চ্যালেঞ্জ হলো যোগাযোগ ও বাজার সংযোগ। ডিজিটাল প্ল্যাটফর্মে সক্রিয় হওয়া এখন সময়ের দাবি।” এছাড়া নকশার আধুনিকায়ন দক্ষ জনশক্তি তৈরি নারী উদ্যোক্তা ও এসএমই সহায়তা আন্তর্জাতিক বাজারে প্রবেশের কৌশল এই বিষয়গুলোকে সামনে রেখে হস্তশিল্প খাতকে একটি শক্তিশালী জাতীয় ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতেই কাজ করে যাচ্ছে বাংলাক্রাফট। আমাদের নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্যই আমাদের শক্তি। হস্তশিল্পকে এগিয়ে নিতেই একসাথে কাজ করতে হবে—সরকার, উদ্যোক্তা ও শিল্পখাতকে। #Banglacraft #BangladeshHandicrafts #SME #MadeInBangladesh
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এন্ট্রাপ্রেনিউরশিপ ডেভেলপমেন্টের (সিইডি) যৌথভাবে আয়োজিত ‘বাংলাদেশি হস্তশিল্প পণ্য: রপ্তানি সক্ষমতা বৃদ্ধি ও বৈশ্বিক বাজারের চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে বাংলাক্রাফট সভাপতি জনাব মো: বেলাল হোসেন বলেন, “আমাদের ভালো উদ্যোক্তা বেশি নেই। অনেকে ভালো পণ্য থাকার পরও তা নিয়ে সামনে আগাতে পারছেন না। কারণ, যোগাযোগের ঘাটতি রয়েছে। এসব প্রতিষ্ঠানের জন্য অনলাইনে সক্রিয় থাকা খুবই গুরুত্বপূর্ণ।”
বিসিক ও বাংলাক্রাফট-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত- বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এই মতবিনিময় সভাটি গত ১১ ডিসেম্বর বিকাল ৩টায় বিসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাক্রাফট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন। বিসিক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন— জনাব মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বিসিক জনাব মোঃ আবদুল মতিন, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), অতিরিক্ত দায়িত্ব শেফালী খাতুন, উপমহাব্যবস্থাপক, পণ্য বৈচিত্রকরণ ও মান নিয়ন্ত্রণ শাখা নাসরিন সুলতানা, ব্যবস্থাপক, বিপণন সমীক্ষা শাখা ইরতিজা আহমেদ সালমান, উপব্যবস্থাপক, বিপণন যোগাযোগ ও প্রচার শাখা মোঃ রাহাত উদ্দিন, প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র বাংলাক্রাফট প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট জনাব মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট জনাব ফুরকান আলী হাবিব, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট প্রণিতা সরকার, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট জনাব ইমরান খান, পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, বিডি ক্রিয়েশন জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট সাক্ষাতে হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা, একটি আধুনিক ডিসপ্লে সেন্টার প্রতিষ্ঠা ও কারুপল্লী স্থাপন বিষয়ে বিসিক-এর সহযোগিতা, উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণ, মেলা-সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হস্তশিল্পের বাজার সম্প্রসারণে যৌথভাবে আরও নিবিড়ভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিসিক চেয়ারম্যান মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়। বাংলাদেশের হস্তশিল্প খাতের টেকসই উন্নয়নে বিসিক ও বাংলাক্রাফট-এর এই পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।
বিসিক ও বাংলাক্রাফট-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত Read More »
গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরোতে (ইপিবি) ও বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সমূহ এবং হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা অনুষ্ঠিত হয়। ইপিবির থেকে উপস্থিত ছিলেন— • মোহাম্মদ হাসান আরিফ, ভাইস-চেয়ারম্যান ও প্রধান নির্বাহী (অতিরিক্ত সচিব) • বেবী রাণী কর্মকার, মহাপরিচালক-১ (যুগ্মসচিব) • মাহমুদুল হাসান, পরিচালক (যুগ্মসচিব), মেলা ও প্রদর্শনী বিভাগ • মোঃ শাহজালাল, পরিচালক (পণ্য), চলতি দায়িত্ব • আবু মোখলেছ আলমগীর হোসেন, পরিচালক (নীতি ও পরিকল্পনা), চলতি দায়িত্ব বাংলাক্রাফট প্রতিনিধি দলে ছিলেন— • জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট • জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট • জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট • জনাব মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট • মোঃ তৌহিদ বিন আব্দুস সালাম, প্রধান নির্বাহী, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি • খালেদা সুলতানা, প্রধান নির্বাহী, জুটমার্ট অ্যান্ড ক্রাফ্ট ইন বাংলাদেশ • জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস • জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট সাক্ষাতে হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, অবকাঠামোগত সহায়তা, ঢাকায় একটি আধুনিক ডিসপ্লে সেন্টার প্রতিষ্ঠায় ইপিবির সহযোগিতা, দেশে কমপক্ষে দু’টি গ্লোবাল সোর্সিং ফেয়ারে উদ্যোক্তাদের অংশগ্রহণ, আন্তর্জাতিক বাণিজ্য মেলায় হস্তশিল্পের যথাযথ উপস্থাপন নিশ্চিতকরণ, উদ্যোক্তাদের সুযোগ বৃদ্ধি, মেলা-সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হস্তশিল্পের বাজার সম্প্রসারণে একসঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। এসময় বাংলাক্রাফট প্রতিনিধিরা হস্তশিল্প খাতের উন্নয়নে ইপিবির সহযোগিতা বাড়ানোর জন্য দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে ভাইস-চেয়ারম্যান মহোদয় আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজনসহ সংশ্লিষ্ট সকল বিষয়ে ইপিবির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, “হস্তশিল্প খাতের বিকাশে সবক্ষেত্রে ইপিবি বাংলাক্রাফট-এর পাশে থাকবে।” আলোচনা শেষে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ভাইস-চেয়ারম্যান মহোদয়কে হস্তান্তর করা হয়।
গতকাল বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি)-তে বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের সাথে বিপিসি কর্মকর্তাদের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়সহ হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। উপস্থিত ছিলেন: • নাহিদ আফরোজ, যুগ্মসচিব (রপ্তানি-২), বাণিজ্য মন্ত্রণালয় ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও), বিজনেস প্রমোশন কাউন্সিল • ইসরাত জাহান, উপপরিচালক, এলএসবিপিসি, জেপিবিপিসি (অ.দা.) ও প্রশাসন (অ.দা.), বিজনেস প্রমোশন কাউন্সিল বাংলাক্রাফট থেকে— • জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট • জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস • জনাব জাকিরুল ইসলাম আকুল, ইসি সদস্য, বাংলাক্রাফট ও সিইও, সুআঁশ • জনাব এমএ জালিল, ইসি সদস্য, বাংলাক্রাফট ও সিইও, এসকে হান্ডিক্রাফটস • খালেদা সুলতানা, সিইও, জুটমার্ট অ্যান্ড ক্রাফ্ট ইন বাংলাদেশ • জনাব ইমরান খান, পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, বিডি ক্রিয়েশন • জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট সাক্ষাতে হস্তশিল্প উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন, খাতটির সম্প্রসারণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি হস্তশিল্পের বাজার সম্প্রসারণে একসঙ্গে আরও শক্তভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিশদ আলোচনা হয়। এছাড়া, হস্তশিল্প উন্নয়নে বিপিসির সহযোগিতা বাড়ানোর বিষয়ে বাংলাক্রাফট প্রতিনিধিরা দৃষ্টি আকর্ষণ করেন। এর প্রেক্ষিতে সিইও মহোদয় বরাদ্দ বাড়ানোসহ আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজনের ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, হস্তশিল্প খাতের বিকাশে সংশ্লিষ্ট সবক্ষেত্রে বিজনেস প্রমোশন কাউন্সিল বাংলাক্রাফট-এর পাশে থাকবে। আলোচনা শেষে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সিইও মহোদয়কে হস্তান্তর করা হয়। বাংলাদেশের হস্তশিল্পের উন্নয়নে এই সহযোগিতা ও প্রতিশ্রুতি নিঃসন্দেহে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
গতকাল এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমান-এর সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনা করার জন্য বাংলাক্রাফটের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন। সভায় এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন— জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন জনাবা ফারজানা খান, উপব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন জনাব মোঃ আব্দুস সালাম সরদার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন বাংলাক্রাফট প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন— জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট জনাব মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট জনাব মাহমুদ আলী, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট জনাব ফুরকান আলী হাবিব, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস জনাব ইমরান খান, পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, বিডি ক্রিয়েশন জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট সাক্ষাতে সম্মিলিতভাবে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশের হস্তশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়। আলোচনা শেষে বাংলাক্রাফটের পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল আনুষ্ঠানিকভাবে পেনড্রাইভের মাধ্যমে চেয়ারপার্সন মহোদয়কে প্রদান করা হয়।
“Global Sourcing Expo-2025”-এ বাংলাক্রাফট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ। রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এর আয়োজনে ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত Global Sourcing Expo-2025 বর্তমানে চলমান রয়েছে। ১–৩ ডিসেম্বর ২০২৫ তারিখের এই আন্তর্জাতিক মেলাটি বাংলাদেশী রপ্তানিকারকদের সাথে বৈশ্বিক ক্রেতাদের সংযোগ স্থাপন, রপ্তানি বহুমুখীকরণ, পণ্যের প্রচার-বিপণন, B2B মিটিং এবং ম্যাচমেকিং কার্যক্রমের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। মেলায় অংশগ্রহণকারী সেক্টরসমূহের মধ্যে রয়েছে— Apparel, Leather & Leather Goods, Jute & Jute Products, Agro & Agro Processing, Plastic & Kitchenware, Home Décor & Furniture, Pharmaceuticals হস্তশিল্প সেক্টর থেকে বাংলাক্রাফট-এর ১৩টি সদস্য প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে- ১) আমালী এক্সপোর্ট ইম্পোর্ট ২) বিডি ক্রিয়েশন ৩) বিডি ক্রাফট ৪) ক্ল্যাসিকাল হ্যান্ডমেড প্রডাক্টস বিডি ৫) গণি ক্রিয়েশন ৬) কারিগর ৭) এম এম ইন্টারন্যাশনাল ৮) মনি জুট গুডস এ্যান্ড হ্যান্ডিক্রাফটস ৯) পিয়ারলেস এন্টারপ্রাইজ ১০) প্রকৃতি ১১) সাজোয়া ১২) সুআঁশ ১৩) টুইংকেল ক্রাফট এছাড়া, বাংলাক্রাফটের ২টি স্বতন্ত্র স্টলে বাংলাদেশের হস্তশিল্পজাত পণ্যও প্রদর্শিত হচ্ছে, যা দেশের বৈচিত্র্যময় হস্তশিল্পকে আরও দৃশ্যমান করছে। মেলায় আগত দেশী-বিদেশী অতিথি ও দর্শনার্থীরা আমাদের সদস্যদের উৎকৃষ্ট উপস্থাপনা ও পণ্যের প্রতি গভীর প্রশংসা জানাচ্ছেন। বাংলাক্রাফটের সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন গতকাল মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সুবিধা-অসুবিধা ও বাজার প্রতিক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। মেলাটি বর্তমানে চলমান, এবং আমরা আশা করছি—এতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আরও ভালো ব্যবসায়িক সংযোগ ও রপ্তানি সম্ভাবনা অর্জন করবেন। বাংলাদেশের হস্তশিল্পকে বিশ্ববাজারে দৃশ্যমান করে তোলার এই যাত্রায় সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা।
“Global Sourcing Expo-2025”-এ বাংলাক্রাফট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ Read More »