Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

Uncategorized

বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দীন মহোদয়ের দপ্তরে বাংলাক্রাফট প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দীন মহোদয়ের দপ্তরে বাংলাক্রাফট প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন মিজ্ বিলকিস জাহান রিমি, সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়। বাংলাক্রাফট প্রতিনিধি দলে ছিলেন- মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট মোঃ তৌহিদ বিন আব্দুস সালাম, সিইও, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি মোস্তফা আহমেদ পিয়াস, সিইও, বিডি ক্রাফটস জনাব ইমরান খান, পরিচালক ও সিএফও, বিডি ক্রিয়েশন রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট বাংলাদেশের হস্তশিল্প শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার সময় মাননীয় উপদেষ্টা মহোদয়— হস্তশিল্প খাতের জন্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে একমত পোষণ করেন। হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন। বিপিসি-এর সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষভাবে হস্তশিল্প রপ্তানি উন্নয়নে গুরুত্বপূর্ণ “ক্যাশ সাবসিডি” পুনর্বহাল/বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করেন। তার মূল্যবান দিকনির্দেশনা ও সদয় সুপারিশ বাংলাক্রাফট সম্প্রদায় এবং দেশের সকল হস্তশিল্প উদ্যোক্তার জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আলোচনার শেষ অংশে বাংলাক্রাফটের পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল অফিসিয়ালি পেনড্রাইভের মাধ্যমে মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে প্রদান করা হয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প শিল্পকে এগিয়ে নেওয়া, রপ্তানি উন্নয়ন, নারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এ ধরনের নীতিগত সমর্থন নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি। বাংলাক্রাফট পরিবার মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে। আমরা বিশ্বাস করি—নিয়মিত দিকনির্দেশনা, সরকারি সহায়তা এবং সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের হস্তশিল্প শিল্প আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দীন মহোদয়ের দপ্তরে বাংলাক্রাফট প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত Read More »

ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর্জন করে এসএমইদের সামর্থ্যকে আরও বৃদ্ধি করতে বাংলাক্রাফট সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে

ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর্জন করে এসএমইদের সামর্থ্যকে আরও বৃদ্ধি করতে বাংলাক্রাফট সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। “ডিজিটাল মার্কেটিং ফর এসএমই’জ” শীর্ষক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা গত ২৪ ও ২৫ নভেম্বর ২০২৫ বাংলাক্রাফট অফিসে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। কর্মশালার সমাপণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাক্রাফটের সভাপতি জনাব মো: বেলাল হোসেন, কোষাধ্যক্ষ জনাব জুল হোসাইন জনি এবং এসএমই ফাউন্ডেশন-এর পক্ষ থেকে মোহাম্মদ দেলোয়ার হোসেন, সহকারী ব্যবস্থাপক। প্রশিক্ষণটি অংশগ্রহণকারী উদ্যোক্তা ও প্রতিষ্ঠানগুলিকে তাদের ব্যবসা ডিজিটালভাবে বিপণন ও প্রসারিত করার জন্য প্রয়োজনীয় কৌশল ও ব্যবহারিক জ্ঞান সরবরাহ করে। অংশগ্রহণকারীরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এসইও, কন্টেন্ট মার্কেটিং এবং ই-কমার্স-এর মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে হাতে-কলমে জ্ঞান অর্জনের সুযোগ পান। এসএমই ফাউন্ডেশন এবং বাংলাক্রাফট দেশের এসএমই খাতকে শক্তিশালী করতে এমন যুগোপযোগী কার্যক্রম অব্যাহত রাখবে বলে আশা করা যাচ্ছে। #ডিজিটাল_মার্কেটিং #বাংলাক্রাফট #SMEs_in_Bangladesh

ডিজিটাল মার্কেটিং-এ দক্ষতা অর্জন করে এসএমইদের সামর্থ্যকে আরও বৃদ্ধি করতে বাংলাক্রাফট সদস্যদের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে Read More »

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে “হস্তশিল্পজাত পণ্যের উৎপাদন, প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজারে প্রবেশ প্রক্রিয়া” শীর্ষক একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত

গতকাল রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে “হস্তশিল্পজাত পণ্যের উৎপাদন, প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজারে প্রবেশ প্রক্রিয়া” শীর্ষক একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে! বাংলাদেশের হস্তশিল্প খাতের উন্নয়নে এমন বহুপক্ষীয় ও প্রাণবন্ত আলোচনা ইতিপূর্বে দেখা যায়নি। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান ও প্রধান নির্বাহী জনাব মোহাম্মদ হাসান আরিফ-এর উপস্থিতিতে এই সেমিনারে হস্তশিল্প খাতের বর্তমান চ্যালেঞ্জ, রপ্তানি সম্ভাবনা এবং ভবিষ্যৎ রোডম্যাপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব রাশেদুল করিম মুন্না, ব্যবস্থাপনা পরিচালক, ক্রিয়েশন প্রাইভেট লিমিটেড। প্যানেল আলোচক হিসেবে শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক এবং ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রডাক্টস বিডি -এর প্রতিনিধিগণ গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরেন। বাংলাক্রাফট-এর প্রতিনিধি হিসেবে হস্তশিল্পের রপ্তানি আয় বাড়ানোসহ চলমান চ্যালেঞ্জ মোকাবেলায় করনীয় বিষয়ে লিখিত আবেদন প্রদানসহ বক্তব্য রাখেন প্রোগ্রাম ম্যানেজার রফিকুল ইসলাম মিথিল। এছাড়া বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপট এবং অর্থনীতিতে হস্তশিল্পের অবদান ও বিশ্ববাণিজ্যে এর সম্ভাবনা ও করণীয় নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জনাব মুস্তফা আহমেদ পিয়াস, ম্যানেজিং পার্টনার, বিডি ক্রিয়েশন। এছাড়া হস্তশিল্পের অনেক স্বনামধন্য রপ্তানিকারক ও উদ্যোক্তাগণ সেমিনারে অংশগ্রহণ করেছেন।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)-তে “হস্তশিল্পজাত পণ্যের উৎপাদন, প্রতিবন্ধকতা এবং রপ্তানি বাজারে প্রবেশ প্রক্রিয়া” শীর্ষক একটি ঐতিহাসিক সেমিনার অনুষ্ঠিত Read More »

বাংলাক্রাফট এর নব নির্বাচিত কমিটির ১ম জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত

বাংলাক্রাফট এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা। গত ১৮ই অক্টোবর (শনিবার), ২০২৫ তারিখে বাংলাক্রাফট এর নব নির্বাচিত কমিটির ১ম জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়। সভার আলোচ্য বিষয় ছিলো- ১। নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যদের পরিচিতি ২। বাংলাক্রাফট এর বর্তমান অবস্থান এবং অগ্রগতি নিয়ে আলাচনা ৩। নতুন স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব ৪। বার্ষিক সাধারণ সভার তারিখ ও স্থান নির্ধারণ ৫। সাংগঠনিক বিষয়াদি সহ আরও বিবিধ বিষয়ে আলোচনা হয়। সভায় সম্মানিত সভাপতি, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতি, কোষাধ্যক্ষ, সম্মানিত কার্যনির্বাহী সদস্যগণসহ ৩ জন বিশেষ অতিথি উপস্থিত ছিলেন।

বাংলাক্রাফট এর নব নির্বাচিত কমিটির ১ম জরুরি কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত Read More »

বাংলাক্রাফট-এর নতুন সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন

বাংলাদেশ হস্তশিল্প প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বাংলাক্রাফট)-এর নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন জনাব মোঃ বেলাল হোসেন। গত ১৬ অক্টোবর বাংলাক্রাফটের প্রশাসক জনাব শরীফ মোস্তাফিজুর রহমান, উপ-সচিব, বাণিজ্য মন্ত্রণালয়, নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্বভার অর্পণ করেন। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত নতুন কমিটি আগামী দুই বছর (২০২৫-২০২৭) বাংলাক্রাফটের পরিচালনার দায়িত্বে থাকবেন। জেষ্ঠ সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন কাজী শাহাবউদ্দীন, সহ-সভাপতি মোজাম্মেল হক এবং কোষাধ্যক্ষ মোঃ জুল হোসেন। জনাব বেলাল হোসেন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা ও রপ্তানিকারক। তিনি প্রায় ৩৪ বছর ধরে বাংলাদেশের রপ্তানি খাতে সক্রিয়ভাবে জড়িত আছেন। ১৯৯৯ সালে তার হাতে গড়া প্রতিষ্ঠান “বিডি ক্রিয়েশন”-এর প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে বর্তমানে তিনি দায়িত্বরত রয়েছেন। তার নেতৃত্বে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে কয়েক বছর জাতীয় রপ্তানি পদক অর্জন করেছে, যার মধ্যে চারবার জাতীয় রপ্তানি স্বর্ণ পদক (২০০২, ২০০৩, ২০০৪, ২০০৫) এছাড়াও বেশ কয়েকবার রৌপ্য ও ব্রোঞ্জ পদক অর্জন করেছেন। ১৯৭৯ সালে প্রতিষ্ঠিত বাংলাক্রাফট বাংলাদেশের হস্তশিল্প খাতের প্রাচীন ও প্রধানতম প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান। এটি একটি অলাভজনক বাণিজ্যিক সমিতি যা হস্তশিল্পের উন্নয়ন, বিপণন ও রপ্তানিতে কাজ করে যাচ্ছে। বর্তমানে সমিতির সারাদেশে পাঁচ শতাধিক সদস্য প্রতিষ্ঠান রয়েছে।

বাংলাক্রাফট-এর নতুন সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন Read More »

Scroll to Top