Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

“Global Sourcing Expo-2025”-এ বাংলাক্রাফট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ

“Global Sourcing Expo-2025”-এ বাংলাক্রাফট সদস্যদের সক্রিয় অংশগ্রহণ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (EPB) এর আয়োজনে ঢাকার পূর্বাচলে অনুষ্ঠিত Global Sourcing Expo-2025 বর্তমানে চলমান রয়েছে। ১–৩ ডিসেম্বর ২০২৫ তারিখের এই আন্তর্জাতিক মেলাটি বাংলাদেশী রপ্তানিকারকদের সাথে বৈশ্বিক ক্রেতাদের সংযোগ স্থাপন, রপ্তানি বহুমুখীকরণ, পণ্যের প্রচার-বিপণন, B2B মিটিং এবং ম্যাচমেকিং কার্যক্রমের মাধ্যমে রপ্তানিমুখী শিল্পগুলোর জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে।
মেলায় অংশগ্রহণকারী সেক্টরসমূহের মধ্যে রয়েছে—
Apparel, Leather & Leather Goods, Jute & Jute Products, Agro & Agro Processing, Plastic & Kitchenware, Home Décor & Furniture, Pharmaceuticals
হস্তশিল্প সেক্টর থেকে বাংলাক্রাফট-এর ১৩টি সদস্য প্রতিষ্ঠান মেলায় অংশগ্রহণ করছে-
১) আমালী এক্সপোর্ট ইম্পোর্ট
২) বিডি ক্রিয়েশন
৩) বিডি ক্রাফট
৪) ক্ল্যাসিকাল হ্যান্ডমেড প্রডাক্টস বিডি
৫) গণি ক্রিয়েশন
৬) কারিগর
৭) এম এম ইন্টারন্যাশনাল
৮) মনি জুট গুডস এ্যান্ড হ্যান্ডিক্রাফটস
৯) পিয়ারলেস এন্টারপ্রাইজ
১০) প্রকৃতি
১১) সাজোয়া
১২) সুআঁশ
১৩) টুইংকেল ক্রাফট
এছাড়া, বাংলাক্রাফটের ২টি স্বতন্ত্র স্টলে বাংলাদেশের হস্তশিল্পজাত পণ্যও প্রদর্শিত হচ্ছে, যা দেশের বৈচিত্র্যময় হস্তশিল্পকে আরও দৃশ্যমান করছে।
মেলায় আগত দেশী-বিদেশী অতিথি ও দর্শনার্থীরা আমাদের সদস্যদের উৎকৃষ্ট উপস্থাপনা ও পণ্যের প্রতি গভীর প্রশংসা জানাচ্ছেন।
বাংলাক্রাফটের সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন গতকাল মেলা প্রাঙ্গণ পরিদর্শন করে প্রতিটি স্টল ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী উদ্যোক্তাদের সঙ্গে কথা বলে সুবিধা-অসুবিধা ও বাজার প্রতিক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন।
মেলাটি বর্তমানে চলমান, এবং আমরা আশা করছি—এতে অংশগ্রহণকারী উদ্যোক্তারা আরও ভালো ব্যবসায়িক সংযোগ ও রপ্তানি সম্ভাবনা অর্জন করবেন।
বাংলাদেশের হস্তশিল্পকে বিশ্ববাজারে দৃশ্যমান করে তোলার এই যাত্রায় সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top