গতকাল, ১৬ সেপ্টেম্বর, বাংলাক্রাফট অফিসে আন্তর্জাতিক শ্রম সংস্থার (ILO) একটি প্রতিনিধি দলের সাথে আমাদের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় মূলত আমাদের হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। কীভাবে এই খাতের সম্ভাবনাকে কাজে লাগিয়ে আরও নতুন কর্মসংস্থান সৃষ্টি করা যায় এবং আমাদের মানবসম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব, তা নিয়ে বিস্তারিত কথা হয়েছে।
দেশের হস্তশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে আরও শক্ত অবস্থানে নিয়ে যেতে এবং কারিগরদের জীবনমান উন্নয়নে আমরা একযোগে কাজ করে যেতে বদ্ধপরিকর।
#Banglacraft #ILO #Handicrafts #CraftSector #EmploymentGeneration #HumanResources #Bangladesh
