Banglacraft

বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর ৪২তম সমন্বয় সভা অনুষ্ঠিত

গত ৩০ আগস্ট, ২০২৬ তারিখে বিজনেস প্রমোশন কাউন্সিল (বিপিসি) এর ৪২তম সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় সচিব এবং বিপিসি এর সম্মানিত চেয়ারম্যানের সভাপতিত্বে বিপিসি’র সম্মেলন কক্ষে এই গুরুত্বপূর্ণ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় হস্তশিল্প খাতের টেকসই উন্নয়ন এবং ভবিষ্যৎ রূপরেখা নিয়ে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে অংশগ্রহণ করেন সভাপতি মহোদয়ের উন্নয়ন ও নীতি বিষয়ক উপদেষ্টা জনাব ইমরান খান, রপ্তানি উন্নয়ন ও নীতি বিষয়ক উপদেষ্টা জনাব মোস্তফা আহমেদ পিয়াস এবং বাংলাক্রাফট-এর সম্মানিত সচিব রফিকুল ইসলাম মিথিল।
অনুষ্ঠানের এক বিশেষ মুহূর্তে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে বিজনেস প্রমোশন কাউন্সিল-এর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নাহিদ আফরোজ ম্যাম-এর হাতে শুভেচ্ছা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন বাংলাক্রাফটের উপদেষ্টা মহোদয়গণ।
বিপিসি ও বাণিজ্য মন্ত্রণালয়ের এই ধরনের সমন্বয় হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নে নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমরা আশাবাদী। দেশীয় হস্তশিল্পের প্রসারে বাংলাক্রাফট-এর এই নিরলস প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0