হস্তশিল্প খাতের জন্য এক যুগান্তকারী অর্জন!
রপ্তানিমুখী শিল্পে উৎপাদন ব্যয় কমানো এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি বড় মাইলফলক অর্জিত হয়েছে। এখন থেকে ব্যাংক গ্যারান্টির বিপরীতে সম্পূর্ণ শুল্কমুক্ত সুবিধায় কাঁচামাল ও উপকরণ আমদানি করতে পারবে হস্তশিল্প খাত। গত ২৪ আগস্ট রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক বিশেষ সভায় সরকারের এই নীতিগত সুবিধার বিস্তারিত রূপরেখা ও বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।
দীর্ঘদিন ধরে কাঁচামাল আমদানির জটিলতা নিরসনে সরকারের উচ্চপর্যায়ে নিরবচ্ছিন্ন পলিসি অ্যাডভোকেসি ও যৌক্তিক রূপরেখা তুলে ধরার কাজটি অত্যন্ত সুনিপুণভাবে এগিয়ে নিচ্ছিল বাংলাক্রাফট। এই যুগান্তকারী অর্জনের পেছনে নেপথ্যের নিপুণ রূপকার হিসেবে কাজ করেছেন বাংলাক্রাফট এর সভাপতি মহোদয়ের ‘রপ্তানি উন্নয়ন ও নীতি বিষয়ক উপদেষ্টা’ জনাব মোস্তফা আহমেদ পিয়াস। ইপিবি এর এই গুরুত্বপূর্ণ সভায় তিনি বাংলাক্রাফট এর প্রতিনিধিত্ব করেন। মূলত তাঁর সুদীর্ঘ বিশ্লেষণ, দূরদর্শী পলিসি অ্যাডভোকেসি এবং নিরলস প্রচেষ্টারই এক সফল প্রতিফলন হলো সরকারের গৃহীত নতুন এই এস.আর.ও সুবিধা।
নতুন এই নীতিগত সহায়তা আমাদের কারিগর ও উদ্যোক্তাদের কাঁচামাল আমদানির প্রতিবন্ধকতা দূর করে আন্তর্জাতিক বাজারে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে। হস্তশিল্পের প্রসারে বাংলাক্রাফট এর এই ধারাবাহিক সাফল্য অব্যাহত থাকুক।
