Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

বাংলাক্রাফট-এর সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একটি অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বৈঠক অনুষ্ঠিত

গতকাল (১৭ জুন) বাংলাক্রাফট-এর সম্মানিত সভাপতি মহোদয়ের সাথে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রীর একটি অত্যন্ত ফলপ্রসূ ও অনুপ্রেরণাদায়ক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় আমাদের এই টেকসই ও পরিবেশবান্ধব খাতের একজন বড় অনুরাগী। দেশের প্রান্তিক মানুষদের জন্য সম্মানজনক কর্মসংস্থান তৈরিতে বাংলাক্রাফটের দীর্ঘদিনের যে নিরলস প্রচেষ্টা রয়েছে, তিনি তার ভূয়সী প্রশংসা করেছেন।

সবচেয়ে আনন্দের বিষয় হলো— বাংলাক্রাফটের কার্যক্রমকে আরও প্রসারিত করতে তিনি একটি স্থায়ী জায়গা নিশ্চিত করার ক্ষেত্রে তার শতভাগ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন। ভবিষ্যতে এই নতুন ঠিকানাতেই আমাদের সুবিশাল ডিসপ্লে সেন্টার, গবেষণা ও উন্নয়ন (R&D) সেল, আধুনিক ওয়ার্কশপ, ট্রেনিং সেন্টার এবং স্থায়ী কার্যালয় স্থাপিত হবে।

দেশীয় হস্ত ও কুটির শিল্পের প্রসার এবং কারিগরদের আর্থ-সামাজিক উন্নয়নে সরকারের এই আন্তরিক সমর্থন আমাদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। আমাদের দেশীয় শিল্প এগিয়ে যাক বহুদূর।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top