Banglacraft

‘National Pool of Designers’ গঠন ও ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে BSCIC এর বিশেষ আলোচনা সভা

গত ২৩ আগস্ট, রোজ রবিবার বিসিক (BSCIC) এর তত্ত্বাবধানে ‘National Pool of Designers’ গঠন ও ক্রিয়েটিভ অর্থনীতি বাস্তবায়নের লক্ষ্যে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় বাংলাক্রাফট (Banglacraft) এর সুযোগ্য প্রতিনিধিত্ব করেন মাননীয় সভাপতি মহোদয়ের উন্নয়ন ও নীতি বিষয়ক সম্মানিত উপদেষ্টা জনাব ইমরান খান। তিনি আমাদের দেশীয় প্রাকৃতিক তন্তুভিত্তিক (Natural fiber) পণ্যের ব্যাপক সম্ভাবনার কথা তুলে ধরেন। তাঁর আলোচনায় বিশেষ গুরুত্ব পায় দক্ষ ডিজাইনার তৈরির বিষয়টি।
প্রাকৃতিক কাঁচামাল আমাদের অন্যতম বড় শক্তির জায়গা। কিন্তু আন্তর্জাতিক বাজারে এই পণ্যগুলোকে আরও আকর্ষণীয় ও প্রতিযোগিতামূলক করে তুলতে হলে প্রয়োজন যুগোপযোগী ও নান্দনিক ডিজাইন। আর এই কাজটি নিখুঁতভাবে করার জন্য আমাদের নতুন প্রজন্মের দক্ষ ডিজাইনারদের একটি বড় প্ল্যাটফর্ম তৈরি করা এখন সময়ের দাবি। উদ্ভাবনী ডিজাইন এবং আমাদের নিজস্ব প্রাকৃতিক তন্তুর সঠিক সমন্বয়েই দেশের ক্রিয়েটিভ শিল্প ও অর্থনীতি একটি মজবুত অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।
হস্তশিল্প ও দেশীয় পণ্যের প্রসারে এমন চমৎকার ও সময়োপযোগী উদ্যোগে বিসিকের সাথে থাকতে পেরে বাংলাক্রাফট গর্বিত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Shopping cart0
There are no products in the cart!
Continue shopping
0