Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দীন মহোদয়ের দপ্তরে বাংলাক্রাফট প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত

গতকাল বাণিজ্য মন্ত্রণালয় ও বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দীন মহোদয়ের দপ্তরে বাংলাক্রাফট প্রতিনিধি দলের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। সভায় আরও উপস্থিত ছিলেন
মিজ্ বিলকিস জাহান রিমি, সচিব, বস্ত্র ও পাট মন্ত্রণালয়।
✅ বাংলাক্রাফট প্রতিনিধি দলে ছিলেন-
মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট
কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট
মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট
মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট
মোঃ তৌহিদ বিন আব্দুস সালাম, সিইও, ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রোডাক্টস বিডি
মোস্তফা আহমেদ পিয়াস, সিইও, বিডি ক্রাফটস
জনাব ইমরান খান, পরিচালক ও সিএফও, বিডি ক্রিয়েশন
রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট
বাংলাদেশের হস্তশিল্প শিল্পের বর্তমান অবস্থা, সম্ভাবনা ও চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় বিষয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়েছে। আলোচনার সময় মাননীয় উপদেষ্টা মহোদয়—
✅ হস্তশিল্প খাতের জন্য বিশেষ সুবিধা প্রদানের বিষয়ে একমত পোষণ করেন।
✅ হস্তশিল্প উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণ প্রদানের উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।
✅ বিপিসি-এর সহযোগিতা বৃদ্ধি এবং বিশেষভাবে হস্তশিল্প রপ্তানি উন্নয়নে গুরুত্বপূর্ণ “ক্যাশ সাবসিডি” পুনর্বহাল/বৃদ্ধির বিষয়ে ইতিবাচক মতামত প্রদান করেন।
তার মূল্যবান দিকনির্দেশনা ও সদয় সুপারিশ বাংলাক্রাফট সম্প্রদায় এবং দেশের সকল হস্তশিল্প উদ্যোক্তার জন্য অত্যন্ত উৎসাহব্যঞ্জক। আলোচনার শেষ অংশে বাংলাক্রাফটের পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল অফিসিয়ালি পেনড্রাইভের মাধ্যমে মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়কে প্রদান করা হয়।
বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প শিল্পকে এগিয়ে নেওয়া, রপ্তানি উন্নয়ন, নারী উদ্যোক্তা ও কারুশিল্পীদের সক্ষমতা বৃদ্ধি এবং গ্রামের অর্থনীতিকে শক্তিশালী করার লক্ষ্যে এ ধরনের নীতিগত সমর্থন নিঃসন্দেহে একটি বড় অগ্রগতি।
বাংলাক্রাফট পরিবার মাননীয় উপদেষ্টা মহোদয় এবং সচিব মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছে।
আমরা বিশ্বাস করি—নিয়মিত দিকনির্দেশনা, সরকারি সহায়তা এবং সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টায় বাংলাদেশের হস্তশিল্প শিল্প আরও সমৃদ্ধ ও আন্তর্জাতিক অঙ্গনে আরও শক্তিশালী অবস্থানে পৌঁছাবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top