গতকাল এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন জনাব মো. মুসফিকুর রহমান-এর সাথে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয়ে আলোচনা করার জন্য বাংলাক্রাফটের একটি প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন।
জনাব আনোয়ার হোসেন চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন
জনাবা ফারজানা খান, উপব্যবস্থাপনা পরিচালক, এসএমই ফাউন্ডেশন
জনাব মোঃ আব্দুস সালাম সরদার, মহাব্যবস্থাপক, এসএমই ফাউন্ডেশন
জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট
জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট
জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট
জনাব মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট
জনাব মাহমুদ আলী, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট
জনাব ফুরকান আলী হাবিব, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট
জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস
জনাব ইমরান খান, পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, বিডি ক্রিয়েশন
জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট
সাক্ষাতে সম্মিলিতভাবে আন্তর্জাতিক হস্তশিল্প মেলা আয়োজন, উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়ন এবং দেশের হস্তশিল্পের উন্নয়ন ও সম্প্রসারণে আরও নিবিড়ভাবে একসঙ্গে কাজ করার সম্ভাবনা নিয়ে অত্যন্ত ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনা শেষে বাংলাক্রাফটের পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল আনুষ্ঠানিকভাবে পেনড্রাইভের মাধ্যমে চেয়ারপার্সন মহোদয়কে প্রদান করা হয়।
