Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

বিসিক ও বাংলাক্রাফট-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিসিক ও বাংলাক্রাফট-এর মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত-
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক) এবং বাংলাক্রাফট-এর প্রতিনিধি দলের মধ্যে সৌজন্য সাক্ষাৎ ও পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানাবিধ বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। হস্তশিল্প খাতের সার্বিক উন্নয়নকে কেন্দ্র করে এই মতবিনিময় সভাটি গত ১১ ডিসেম্বর বিকাল ৩টায় বিসিক কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় বাংলাক্রাফট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাংলাক্রাফট সভাপতি জনাব মোঃ বেলাল হোসেন।
বিসিক-এর পক্ষ থেকে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ সাইফুল ইসলাম, চেয়ারম্যান, বিসিক
জনাব মোঃ আবদুল মতিন, পরিচালক (শিল্প উন্নয়ন ও সম্প্রসারণ), অতিরিক্ত দায়িত্ব
শেফালী খাতুন, উপমহাব্যবস্থাপক, পণ্য বৈচিত্রকরণ ও মান নিয়ন্ত্রণ শাখা
নাসরিন সুলতানা, ব্যবস্থাপক, বিপণন সমীক্ষা শাখা
ইরতিজা আহমেদ সালমান, উপব্যবস্থাপক, বিপণন যোগাযোগ ও প্রচার শাখা
মোঃ রাহাত উদ্দিন, প্রধান নকশাবিদ, নকশা কেন্দ্র
বাংলাক্রাফট প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন—
জনাব মোঃ বেলাল হোসেন, সভাপতি, বাংলাক্রাফট
জনাব কাজী শাহাব উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, বাংলাক্রাফট
জনাব মোঃ মোজাম্মেল হক, সহ-সভাপতি, বাংলাক্রাফট
জনাব মোহাম্মদ জুল হোসেন জনি, কোষাধ্যক্ষ, বাংলাক্রাফট
জনাব ফুরকান আলী হাবিব, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট
প্রণিতা সরকার, কার্যনির্বাহী সদস্য, বাংলাক্রাফট
জনাব ইমরান খান, পরিচালক ও প্রধান অর্থ কর্মকর্তা, বিডি ক্রিয়েশন
জনাব মোস্তফা আহমেদ পিয়াস, প্রধান নির্বাহী, বিডি ক্রাফটস
জনাব রফিকুল ইসলাম মিথিল, সেক্রেটারিয়েট, বাংলাক্রাফট
সাক্ষাতে হস্তশিল্পজাত পণ্যের রপ্তানি বৃদ্ধি, প্রয়োজনীয় অবকাঠামোগত সহায়তা, একটি আধুনিক ডিসপ্লে সেন্টার প্রতিষ্ঠা ও কারুপল্লী স্থাপন বিষয়ে বিসিক-এর সহযোগিতা, উদ্যোক্তাদের সুযোগ সম্প্রসারণ, মেলা-সম্পর্কিত দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের হস্তশিল্পের বাজার সম্প্রসারণে যৌথভাবে আরও নিবিড়ভাবে কাজ করার সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
আলোচনা শেষে বাংলাক্রাফট-এর পক্ষ থেকে হস্তশিল্প বিষয়ক প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ ফাইল পেনড্রাইভের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে বিসিক চেয়ারম্যান মহোদয়ের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশের হস্তশিল্প খাতের টেকসই উন্নয়নে বিসিক ও বাংলাক্রাফট-এর এই পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top