Banglacraft

Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI
Bangladesh Handicrafts Manufacturers and Exporters Association-BANGLACRAFT represents handicrafts sector of Bangladesh, established in 1979. A class member of FBCCI

বাংলাদেশের হস্তশিল্প খাতের অন‍্যতম অংশ হোম টেক্সটাইল এর উন্নয়নে এবং ইউরোপের বাজারে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে বাংলাক্রাফট এবং ডাচ সরকারি সংস্থা ‘CBI’-এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের হস্তশিল্প খাতের অন‍্যতম অংশ হোম টেক্সটাইল এর উন্নয়নে এবং ইউরোপের বাজারে আমাদের অবস্থান আরও সুদৃঢ় করতে বাংলাক্রাফট এবং ডাচ সরকারি সংস্থা ‘CBI’-এর মধ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ফলপ্রসূ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকালের এই বৈঠকে CBI-এর পক্ষে উপস্থিত ছিলেন Institutional Development Expert, মিস্টার জিম টারস্টিগ (Jim Tersteeg) এবং LightCastle Partners-এর ম্যানেজিং ডিরেক্টর, মিস্টার জাহেদুল আমিন। বাংলাক্রাফটের পক্ষে এই গুরুত্বপূর্ণ সভায় প্রতিনিধিত্ব করেন সংস্থার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট- জনাব কাজী শাহাব উদ্দীন, সেক্রেটারি- জনাব রফিকুল ইসলাম এবং ব্র্যান্ডিং ম্যানেজার- জনাব মোঃ আসিফ হোসেন।

অতীতে CBI-এর সাথে যৌথভাবে বাংলাদেশের HDHT (হোম ডেকোরেশন অ্যান্ড হোম টেক্সটাইল) খাতের প্রসার ও উন্নয়নে বাংলাক্রাফট অত্যন্ত সফলভাবে কাজ করেছে, যার মাধ্যমে আমাদের অসংখ্য সদস্য সরাসরি উপকৃত হয়েছেন। সেই সফলতার ধারাবাহিকতায় এবার CBI-এর নতুন প্রজেক্টটি বিশেষভাবে ফোকাস করতে যাচ্ছে আমাদের ‘হোম টেক্সটাইল’ খাতের ওপর।

এই উদ্যোগের আওতায় আমাদের সদস্যদের বর্তমান প্রয়োজনগুলো পর্যালোচনা করে ইউরোপীয় বাজারে সহজে প্রবেশের জন্য সার্বিক সহায়তা প্রদান করা হবে। বিশেষ করে প্রাকৃতিক রঙ বা ন্যাচারাল ডায়িং প্রসেস (Natural Dyeing), কারখানায় ETP স্থাপন, মার্কেট লিংকেজ, প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং আন্তর্জাতিক বিভিন্ন মেলায় অংশগ্রহণের সুযোগ তৈরির মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে সরাসরি সহায়তা করবে CBI

পরিবেশবান্ধব ও টেকসই (Sustainable) উৎপাদন নিশ্চিত করে ইউরোপের বাজারে বাংলাদেশকে একটি প্রথম সারির সোর্সিং হাব হিসেবে গড়ে তুলতে বাংলাক্রাফট এবং CBI-এর এই যৌথ উদ্যোগ এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top