বাংলাদেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প ও ক্রিয়েটিভ ইকোনমিকে তরুণ প্রজন্মের কাছে আরও নিবিড়ভাবে তুলে ধরতে আজ একটি চমৎকার উদ্যোগ সম্পন্ন হলো।
আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, BGMEA University of Fashion and Technology (BUFT) এবং BRAC University তে বাংলাক্রাফট (BANGLACRAFT) এর বৈচিত্র্যময় দেশীয় পণ্যের সুসজ্জিত ডিসপ্লে শেলফ স্থাপন করা হয়েছে।
সবচেয়ে গর্বের বিষয় হলো, দেশের এই স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলো আমাদের দেশীয় শিল্পের সম্ভাবনাকে আরও প্রসারিত করতে একাত্মতা প্রকাশ করেছে। তারা বাংলাক্রাফটের গবেষণা ও স্টাডি প্রোগ্রামকে তাদের প্রাতিষ্ঠানিক এজেন্ডায় অন্তর্ভুক্ত করার দৃঢ় প্রতিশ্রুতি দিয়েছে, যার মূল লক্ষ্য ও প্রতিপাদ্য হলো “DEVELOPMENT OF CREATIVE ECONOMY OF BANGLADESH”।
শিল্পের সাথে শিক্ষার এই চমৎকার মেলবন্ধন আমাদের দেশীয় কারুশিল্প, উদ্যোক্তা ও প্রান্তিক কারিগরদের জন্য এক নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেবে। আমাদের এই পথচলায় পাশে থাকার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা।
